ফের হাতির হানায় মৃত্যু হল এক যুবকের - The News Lion

ফের হাতির হানায় মৃত্যু হল এক যুবকের

 


দি নিউজ লায়ন,    আজ ভোর তিনটে নাগাদ বিষ্ণুপুর থানার রাধানগর বীটের দেজহাট গ্রামে হাতির হানায় মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম সুভাষ বাগদি। বছর বাইশের ওই যুবক পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে খবর এদিন ওই যুবক নিজের বাড়িতেই উঠানে শুয়েছিল। ঠিক ভোর তিনটে নাগাদ দুটি দলছুট হাতি স্থানীয় জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। 


এরমধ্যে একটি হাতি দেজহাট গ্রামে ঢুকে পড়ে।  এরপর ঘুমন্ত ওই যুবককে দাঁতাল হাতিটি এসে প্রথমে শুঁড়ে করে তুলে মাটিতে আছাড় মারে।এর পর হাতিটি এলাকা ছেড়ে যাওয়ার সময় যুবকের মাথা পা দিয়ে থেঁতলে দেয়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় সুভাষ বাগদির ।


যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাধানগর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় রাধানগর রেঞ্জের বিট অফিসার।  মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও চাকরীর আস্বাস দিয়েছে বন দফতর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.